মোঃ মানিক মিয়া,বিশেষ করেসপন্ডেন্ট।
রংপুর মহানগরীর হাজীরহাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার ৭ ই এপ্রিল ২০২৬ ইং বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন পশ্চিম গোপিনাথপুর মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ),রংপুর মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় হাসনা বাজার থেকে উত্তম উত্তরপাড়া যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আটক করা হয়।আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি মাদকদ্রব্য গাঁজা সেবনের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেন। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ দেলোয়ার হোসেন ওরফে হেপি (৪২),তিনি উত্তম উত্তরপাড়া এলাকার বাসিন্দা।এ সময় তার কাছ থেকে ১টি পুড়িয়া শুকনা গাঁজা উদ্ধার করা হয়,যার আনুমানিক মূল্য ২০০ টাকা।
এ ঘটনায় হাজীরহাট থানায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯০ ধারায় একটি নন-এফআইআর প্রসিকিউশন মামলা রুজু করা হয়েছে।পুলিশ জানায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে এবং আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ।
.png)
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন