মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্ন কেনাকাটা ও যানজট নিরসনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ কাপড়ের হাট এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার দিনব্যাপী এ অভিযানে অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট ও যান চলাচলে বাধা সৃষ্টিকারী বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম (তদন্ত) আব্দুল আজিজ।তারা উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেন।
এ সময় পোড়াদহ বাজারের সভাপতি নুর উদ্দিন মেম্বার,সাধারণ সম্পাদক মুন্না আহমেদ, পোড়াদহ কাপড়ের হাটের ইজারাদার জুমারত হোসেন,পোড়াদহ ইউনিয়ন জামাতের আমির বাবুল আক্তার ও স্থানীয় ব্যক্তি আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।তারা ব্যবসায়ীদের সহযোগিতার মাধ্যমে উচ্ছেদ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সার্বিক সহায়তা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ঈদ বাজারকে ঘিরে পোড়াদহ হাট এলাকায় যানজট ও অনিয়ম রোধে এ অভিযান অব্যাহত থাকবে। ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
.png)
বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন