মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
Daily Nasa News
প্রকাশ : সোমবার, ০২ মার্চ ২০২৬

গরু চুরি করে পালানোর সময় কথিত হবিগঞ্জের সাংবাদিক শাহ আলমসহ ৩ জন আটক

সরকারের ১৮০ দিনের কর্ম-পরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের সাথে সরকারি কর্মকর্তাদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের সুমন খানের মুক্তি দাবি,মানবতার ফেরিওয়ালা,নাকি

লালমনিরহাটের সুমন খানের মুক্তি দাবি,মানবতার ফেরিওয়ালা,নাকি "হুন্ডি সম্রাট" বিভক্ত জনমত

সালেহপুর ব্রীজ এর উপর থেকে দু-খন্ডিত লাশ উদ্ধার

বিরোধের জেরে ঠিকাদারকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, ছত্রদল নেতার ফোনালাপের অডিও ভাইরাল

বরগুনার বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ ৩ (তিন) জন আসামী গ্রেফতার

পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্নের বারসহ পাচারকারী আটক

পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়ী পুড়ে ছারখার

পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়ী পুড়ে ছারখার

গরু চুরি করে পালানোর সময় কথিত হবিগঞ্জের সাংবাদিক শাহ আলমসহ ৩ জন আটক

গরু চুরি করে পালানোর সময় কথিত হবিগঞ্জের সাংবাদিক শাহ আলমসহ ৩ জন আটক
সাংবাদিক পরিচয় দানকারী শাহ আলম সহ ৩ জন আটক

বিশেষ প্রতিবেদক।

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রাইভেটকারে করে গরুর বাছুর চুরি করে পালানোর সময় সাংবাদিক পরিচয়ধারী শাহ আলমসহ তিনজনকে আটক করেছে এলাকাবাসী।পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

গতকাল রবিবার ১ লা মার্চ ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকায় মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় ভোর রাতে একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫) করে গরুর বাছুর নিয়ে পালানোর সময় এলাকাবাসীর সন্দেহ হয়।তারা গাড়িটিকে ধাওয়া করে এক পর্যায়ে তিনজনকে হাতেনাতে আটক করে।গাড়িটিতে ‘মুভি বাংলা’ ও ‘সাংবাদিক’ স্টিকার লাগানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আটকরা হলেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর (জগন্নাথপুর) এলাকার মৃত নিজাম উদ্দিন শাহের ছেলে মোঃ শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাহাইর উত্তরপাড়া গ্রামের চান মিয়ার ছেলে মোঃ সামসুল ইসলাম (৪০) এবং একই এলাকার কালাগাজী বাড়ির মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।

অভিযোগ রয়েছে শাহ আলম নিজেকে ‘স্বদেশ বিচিত্রা’র হবিগঞ্জ স্টাফ রিপোর্টার, ‘মুভি বাংলা’র প্রতিনিধি এবং ‘হবিগঞ্জের বানী’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

এছাড়া আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পরিচয় দিয়েও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।ঢাকা-সিলেট মহাসড়কে অভিযানের নামে যানবাহন থামিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন গরু চুরি করে পালানোর সময় স্থানীয়রা তিনজনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় গরু চুরির অভিযোগে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

বিষয় : অপরাধ হবিগঞ্জ সারদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

গরু চুরি করে পালানোর সময় কথিত হবিগঞ্জের সাংবাদিক শাহ আলমসহ ৩ জন আটক

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক।

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রাইভেটকারে করে গরুর বাছুর চুরি করে পালানোর সময় সাংবাদিক পরিচয়ধারী শাহ আলমসহ তিনজনকে আটক করেছে এলাকাবাসী।পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

গতকাল রবিবার ১ লা মার্চ ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকায় মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় ভোর রাতে একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫) করে গরুর বাছুর নিয়ে পালানোর সময় এলাকাবাসীর সন্দেহ হয়।তারা গাড়িটিকে ধাওয়া করে এক পর্যায়ে তিনজনকে হাতেনাতে আটক করে।গাড়িটিতে ‘মুভি বাংলা’ ও ‘সাংবাদিক’ স্টিকার লাগানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আটকরা হলেন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বিরামচর (জগন্নাথপুর) এলাকার মৃত নিজাম উদ্দিন শাহের ছেলে মোঃ শাহ আলম শাহ (৩২), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাহাইর উত্তরপাড়া গ্রামের চান মিয়ার ছেলে মোঃ সামসুল ইসলাম (৪০) এবং একই এলাকার কালাগাজী বাড়ির মুসা মিয়ার ছেলে ইউসুফ মিয়া সোহাগ (৩৫)।

অভিযোগ রয়েছে শাহ আলম নিজেকে ‘স্বদেশ বিচিত্রা’র হবিগঞ্জ স্টাফ রিপোর্টার, ‘মুভি বাংলা’র প্রতিনিধি এবং ‘হবিগঞ্জের বানী’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

এছাড়া আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পরিচয় দিয়েও প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।ঢাকা-সিলেট মহাসড়কে অভিযানের নামে যানবাহন থামিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন গরু চুরি করে পালানোর সময় স্থানীয়রা তিনজনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় গরু চুরির অভিযোগে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত