বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজানকে মুনাফা লাভের মাসে পরিণত না করতে ব্যবসায়ীদের প্রতি আহবানঃ প্রধানমন্ত্রী

সরকারি গাড়িতে নয়,নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী

 দেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান

সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি

উপদেষ্টারা পতাকাবাহী গাড়ীতে শপথ অনুষ্ঠানে যাবেন,ফিরবেন পতাকা ছাড়া

আইজিপি পদত্যাগ করেছেন এমন গুঞ্জনে তিনি নিজেই জানান তার পদত্যাগের সংবাদ সত্য নয়

তারেক রহমানের সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভারতের লোকসভার স্পিকার

তারেক রহমানের সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভারতের লোকসভার স্পিকার

সরকারি গাড়িতে নয়,নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের

সরকারি গাড়িতে নয়,নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের
প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ। 

সরকারি গাড়িতে নয়,নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার ১৮ ই ফেব্রুয়ারি বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।তিনি বলেন প্রধানমন্ত্রী নিজের গাড়ি,নিজের চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন।তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না।আজকে দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলানগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়ি চড়ে,সেখানে থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই।

আতিকুর রহমান বলেন যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে।এত দিন গাড়িবহরে ১৩-১৪টি গাড়ি থাকত। আজ সেটা কমিয়ে চারটি করা হয়েছে।শপথ নেওয়ার পর বুধবার প্রথম দিনের কর্মসূচিতে পতাকা বিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী।তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান আতিকুর রহমান রুমন।

তিনি বলেন প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীকে সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে।সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশির ভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম,তা-ও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিষয় : রাজনীতি বিএনপি জাতীয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি গাড়িতে নয়,নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ। 

সরকারি গাড়িতে নয়,নিজের গাড়িতেই চলাফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বুধবার ১৮ ই ফেব্রুয়ারি বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।তিনি বলেন প্রধানমন্ত্রী নিজের গাড়ি,নিজের চালক ও নিজের ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন।তিনি প্রধানমন্ত্রীর সরকারি গাড়ি ব্যবহার করছেন না।আজকে দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলানগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়ি চড়ে,সেখানে থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই।

আতিকুর রহমান বলেন যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে।এত দিন গাড়িবহরে ১৩-১৪টি গাড়ি থাকত। আজ সেটা কমিয়ে চারটি করা হয়েছে।শপথ নেওয়ার পর বুধবার প্রথম দিনের কর্মসূচিতে পতাকা বিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী।তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান আতিকুর রহমান রুমন।

তিনি বলেন প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীকে সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে।সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশির ভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন।রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম,তা-ও বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত