বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।
কারচুপি আর ইঞ্জিনিয়ারিং করে স্বল্প ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়ার অভিযোগ তুলে রংপুর-৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে সড়ক অবরোধ করেছেন পরাজিত বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার নেতাকর্মীরা।আজ শনিবার ১৪ ই ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রংপুরের কাউনিয়া উপজেলা সদরে বাস স্ট্যান্ড এলাকায় রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়ক করে বিক্ষোভ করেন তারা।রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট সদর আসনের নবনির্বাচিত এমপি অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলুর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা অভিযোগ করেন নির্বাচনে ১১ দলের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এনামুল আহসানের সহযোগিতায় ভোট কেন্দ্র থেকে বিএনপির পোলিং বের করে ইঞ্জিনিয়ারিং করেন।এর মধ্য দিয়ে এনসিপি প্রার্থীকে বিজয়ী করা হয়।তাকে ৭ হাজারের ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে।
তিনি বলেন ধানের শীষ মার্কার ৯ হাজারেরও বেশি ভোট বাতিল করা হয়।সেই সাথে বিপুল ভোটে বিএনপি জয়ী হলেও ইঞ্জিনিয়ারিং করে এনসিপি প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।বারবার বলা সত্ত্বেও ভোট পুনঃগণনা করা হচ্ছে না।হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন সকালের মধ্যে রংপুর-৪ আসনের ভোট পুনঃ গণনা শুরু করা না হলে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হবে।
ঘটনাস্থলে এসে নব-নির্বাচিত এমপি অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু বলেন মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ করার প্রয়োজন নেই।এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।এ সময় হাজারও নেতাকর্মীদের সামনে এমদাদুল হক ভরসা বিএনপি নেতার গলা জড়িয়ে হাউমাউ করে কাঁদেন এমদাদুল হক ভরসা।
.png)
রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন