বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

হরিদেবপুর ইউনিয়ন পরিষদের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মোজাহারুল

চাঁদা না দেওয়ায় কিশোরগঞ্জে যুবদল নেতাকে হাত-পা ভেঙে দেওয়া অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বিএনপি নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে

প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের

পাঁচবিবিতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তীব্র যানজট নিরসনে সাধারন মানুষের ভোগান্তি কমাতে মাঠে যুবদলের নেতাকর্মীরা

আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নিতী মুক্ত কোটালীপাড়া গড়তে চাই-এস এম জিলানী

রমজান আত্মশুদ্ধি,ধৈর্য ও সহমর্মিতার মাসঃ সাজ্জাদুল মিরাজ

মিঠামইনে নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন,কিশোরগঞ্জ।

মিঠামইনের বৈরাটি বাজারে নির্বাচনী গণসংযোগ কালে বিএনপি সমর্থকদের দ্বারা বাধা ও হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র নারী সংসদ সদস্য প্রার্থী কাজী রেহা কবির সিগমা ও তার নির্বাচনী প্রচারণা টিম।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কাজী রেহা কবির ঐ এলাকায় প্রচারণা শেষে পথসভায় বক্তৃতা দেয়ার সময় উশৃংখল বিএনপি কর্মীরা মিছিলসহ উস্কানিমূলক স্লোগান দিতে থাকে এবং পরে কিছু কর্মী বহরের গাড়ির সামনে মোটরসাইকেল সহযোগে এসে দেশীয় অস্ত্রসহ মহড়া দেয় এবং ইট পাটকেল নিক্ষেপ করে।এ সময় রেহা কবির সিগমার বেশ কয়েকজন নারী ও পুরুষ কর্মী বিএনপি কর্মীদের নিক্ষিপ্ত ইট পাটকেলের দ্বারা আঘাতপ্রাপ্ত হন।

পরে কাটখাল পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগিতায় এলাকা ত্যাগ করেন কাজী রেহা কবির সিগমা এবং তার নির্বাচনী প্রচারণা টিম।উল্লেখ্য গত কয়েকদিন ধরেই কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের ঘটনা ঘটে চলেছে।

গত মঙ্গলবার অষ্টগ্রামের কলমা ইউনিয়নের শিবলা এলাকায় নির্বাচনী গণ সংযোগের সময় নারী কর্মীসহ হামলার শিকার হয়েছিলেন কিশোরগঞ্জের একমাত্র স্বতন্ত্র এই নারী সংসদ সদস্য প্রার্থী।গতকাল বৃহস্পতিবার ইটনা উপজেলাতেও তার কর্মীদের প্রচারণায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলেও জানা যায়।

এ দিকে নির্বাচনী প্রচারণায় অব্যাহত বাধা দান,হুমকি ও হামলার প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী রেহা কবির সিগমা।তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

এ সময় এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ফজলুর রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন “আপনার উশৃংখল কর্মীদেরকে সংযমী হতে বলুন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করুন"।

বিষয় : সারাদেশ রাজননীতি বিএনপি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

মিঠামইনে নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন,কিশোরগঞ্জ।

মিঠামইনের বৈরাটি বাজারে নির্বাচনী গণসংযোগ কালে বিএনপি সমর্থকদের দ্বারা বাধা ও হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র নারী সংসদ সদস্য প্রার্থী কাজী রেহা কবির সিগমা ও তার নির্বাচনী প্রচারণা টিম।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কাজী রেহা কবির ঐ এলাকায় প্রচারণা শেষে পথসভায় বক্তৃতা দেয়ার সময় উশৃংখল বিএনপি কর্মীরা মিছিলসহ উস্কানিমূলক স্লোগান দিতে থাকে এবং পরে কিছু কর্মী বহরের গাড়ির সামনে মোটরসাইকেল সহযোগে এসে দেশীয় অস্ত্রসহ মহড়া দেয় এবং ইট পাটকেল নিক্ষেপ করে।এ সময় রেহা কবির সিগমার বেশ কয়েকজন নারী ও পুরুষ কর্মী বিএনপি কর্মীদের নিক্ষিপ্ত ইট পাটকেলের দ্বারা আঘাতপ্রাপ্ত হন।

পরে কাটখাল পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগিতায় এলাকা ত্যাগ করেন কাজী রেহা কবির সিগমা এবং তার নির্বাচনী প্রচারণা টিম।উল্লেখ্য গত কয়েকদিন ধরেই কাজী রেহা কবির সিগমার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের ঘটনা ঘটে চলেছে।

গত মঙ্গলবার অষ্টগ্রামের কলমা ইউনিয়নের শিবলা এলাকায় নির্বাচনী গণ সংযোগের সময় নারী কর্মীসহ হামলার শিকার হয়েছিলেন কিশোরগঞ্জের একমাত্র স্বতন্ত্র এই নারী সংসদ সদস্য প্রার্থী।গতকাল বৃহস্পতিবার ইটনা উপজেলাতেও তার কর্মীদের প্রচারণায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলেও জানা যায়।

এ দিকে নির্বাচনী প্রচারণায় অব্যাহত বাধা দান,হুমকি ও হামলার প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী রেহা কবির সিগমা।তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

এ সময় এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ফজলুর রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন “আপনার উশৃংখল কর্মীদেরকে সংযমী হতে বলুন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করুন"।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত