শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

পল্লবীর বিহারী ক্যাম্প এলাকা থেকে দম্পতিসহ দুই শিশু সন্তানের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের পল্লবীর সেকশন-১১,ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকা থেকে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আজ বৃহস্পতিবার ৫ ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের (এডিসি) ফারজিনা নাসরিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

অন্য আরেকটি সূত্র থেকে জানা যায় স্বামী ঋণ গ্রস্ত হয়ে পড়েছিলেন।প্রাথমিকভাবে জানা যায় ২ সন্তানকে হত্যার পর তারা আত্মহত্যা করেছেন।নিহতরা হলেন মাসুম ও সুমি (স্বামী-স্ত্রী) তাদের বয়স হবে আনুমানিক ২৫ থেকে ৩০।এছাড়া তাদের ২ শিশু সন্তান মিনাজ ও আশা তাদেরও বয়স হবে ২ থেকে ৪ বছর। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনের এডিসিও এমন তথ্য জানান।

অন্য দিকে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল আরও বলেন নিহত দম্পতিসহ তাদের দুই শিশু সন্তানের লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।একই পরিবারের ৪ জনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকেই কাজ করছেন।তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। 

পল্লবী জোনের এডিসি আরও বলেন সুমিসহ তার দুই শিশু সন্তানের লাশ একসাথে অবস্থায় পাওয়া গেলেও মাসুমের লাশ ছিল ঝুলন্ত অবস্থায়।আজ বৃহস্পতিবার সকালের দিকে সংবাদ পেয়ে পল্লবী থানা পুলিশ ১১ নম্বর সেকশন ওয়াপদা এলাকার একটি বাসা থেকে দম্পতিসহ তাদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করে।

বিষয় : পুলিশ ঢাকা রাজধানী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

পল্লবীর বিহারী ক্যাম্প এলাকা থেকে দম্পতিসহ দুই শিশু সন্তানের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের পল্লবীর সেকশন-১১,ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকা থেকে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।আজ বৃহস্পতিবার ৫ ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের (এডিসি) ফারজিনা নাসরিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

অন্য আরেকটি সূত্র থেকে জানা যায় স্বামী ঋণ গ্রস্ত হয়ে পড়েছিলেন।প্রাথমিকভাবে জানা যায় ২ সন্তানকে হত্যার পর তারা আত্মহত্যা করেছেন।নিহতরা হলেন মাসুম ও সুমি (স্বামী-স্ত্রী) তাদের বয়স হবে আনুমানিক ২৫ থেকে ৩০।এছাড়া তাদের ২ শিশু সন্তান মিনাজ ও আশা তাদেরও বয়স হবে ২ থেকে ৪ বছর। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনের এডিসিও এমন তথ্য জানান।

অন্য দিকে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল আরও বলেন নিহত দম্পতিসহ তাদের দুই শিশু সন্তানের লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।একই পরিবারের ৪ জনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকেই কাজ করছেন।তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। 

পল্লবী জোনের এডিসি আরও বলেন সুমিসহ তার দুই শিশু সন্তানের লাশ একসাথে অবস্থায় পাওয়া গেলেও মাসুমের লাশ ছিল ঝুলন্ত অবস্থায়।আজ বৃহস্পতিবার সকালের দিকে সংবাদ পেয়ে পল্লবী থানা পুলিশ ১১ নম্বর সেকশন ওয়াপদা এলাকার একটি বাসা থেকে দম্পতিসহ তাদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত