বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ সময়ের প্রস্তুতির পরিকল্পনা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।আজ বৃহস্পতিবার ৫ ই ফেব্রুয়ারি যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন ঘিরে নিজেদের শেষ সময়ের পরিকল্পনা জানান তিনি।রুহুল কবির রিজভী বলেন আগামীকাল শুক্রবার ৬ ই ফেব্রুয়ারি বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে। এদিন বিকেল ৩টায় হোটেলে সোনারগাঁওয়ে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।
তিনি বলেন রবিবার দুপুর ২টায় বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়া-পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শেষ নির্বাচনি জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা ও আশেপাশের প্রার্থীরা জনসভা উপস্থিত থাকবেন।শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে তিনি আরও বলেন ভোটাররা নির্ভয়ে ভোটের অধিকার প্রয়োগ করতে পারবেন, সেটিই প্রত্যাশা।
বিএনপি সবসময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে রিজভী বলেন এতো নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি। দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়,আবেগ মনে করে।তা ধারণ করেই মানুষ ১২ ই ফেব্রুয়ারি ভোট দেবে।
.png)
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন