বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) হাজীরহাট থানার বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় উপ-পুলিশ কমিশনার (অপরাধ),আরপিএমপি রংপুরের নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গতকাল মঙ্গলবার ৩ রা ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত সাড়ে ১০টার দিকে থানার একটি মোবাইল টিম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হাজীরহাট থানাধীন মন্থনা খামার পাড়া জামে মসজিদের সামনে মন্থনা থেকে ডুগডুগির মোড়গামী পাকা সড়কের উপর এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মোঃ মশিয়ার রহমান (৩৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে।পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার টাকা।গ্রেফতারকৃত মশিয়ার রহমান রংপুর জেলার হাজীরহাট থানার উত্তম হাসনা বাজার (চওড়াপাড়া) এলাকার বাসিন্দা।
এ ঘটনায় হাজীরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।পুলিশ আরও জানায় এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন