শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

কালেক্টরেট কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট।

লালমনিরহাট শহরের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আজ ২৯ শে জানুয়ারি ২০২৬ইং অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো বিদ্যালয় প্রাঙ্গণকে একটি মিলনমেলায় পরিণত করে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম. রশীদুল আলম প্রামানিক'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

মোঃ আসাদুজ্জামান,পুলিশ সুপার,লালমনিরহাট।মোঃ রাজীব আহসান,উপ-পরিচালক (স্থানীয় সরকার)।মোঃ রাসেল মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।মোঃ আমিনুল ইসলাম,প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত),জেলা পরিষদ।মনোনীতা দাস,উপজেলা নির্বাহী অফিসার (সদর)।রুখসানা পারভীন,জেলা শিক্ষা অফিসার। মোঃ মমিনুল ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।সকাল থেকেই শুরু হয় প্রতিযোগিতার মূল পর্ব।দৌড়,দীর্ঘ লাফ,উচ্চ লাফ এবং মনোমুগ্ধকর 'যেমন খুশি তেমন সাজো'সহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা তাদের ক্রীড়াশৈলী ও সৃজনশীলতা প্রদর্শন করে।মাঠজুড়ে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের করতালিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন "পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং তাদের মেধার সঠিক বিকাশে এ ধরনের নিয়মিত আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।" প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত সকল অতিথি,অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিষয় : শিক্ষার্থী শিক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

কালেক্টরেট কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট।

লালমনিরহাট শহরের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আজ ২৯ শে জানুয়ারি ২০২৬ইং অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো বিদ্যালয় প্রাঙ্গণকে একটি মিলনমেলায় পরিণত করে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম. রশীদুল আলম প্রামানিক'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

মোঃ আসাদুজ্জামান,পুলিশ সুপার,লালমনিরহাট।মোঃ রাজীব আহসান,উপ-পরিচালক (স্থানীয় সরকার)।মোঃ রাসেল মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।মোঃ আমিনুল ইসলাম,প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত),জেলা পরিষদ।মনোনীতা দাস,উপজেলা নির্বাহী অফিসার (সদর)।রুখসানা পারভীন,জেলা শিক্ষা অফিসার। মোঃ মমিনুল ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।সকাল থেকেই শুরু হয় প্রতিযোগিতার মূল পর্ব।দৌড়,দীর্ঘ লাফ,উচ্চ লাফ এবং মনোমুগ্ধকর 'যেমন খুশি তেমন সাজো'সহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা তাদের ক্রীড়াশৈলী ও সৃজনশীলতা প্রদর্শন করে।মাঠজুড়ে ছড়িয়ে থাকা শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের করতালিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন "পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং তাদের মেধার সঠিক বিকাশে এ ধরনের নিয়মিত আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।" প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত সকল অতিথি,অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত