মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেনের লালমনিরহাট শুভাগমন উপলক্ষে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি, লালমনিরহাট জেলা শাখা।গতকাল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা পোষ্য সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ মহাপরিচালককে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় রেলওয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পোষ্যদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। মহাপরিচালক মোঃ আফজাল হোসেন সংগঠনটির পক্ষ থেকে জানানো এই শুভেচ্ছায় সন্তোষ প্রকাশ করেন এবং রেলওয়ের সেবার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।শুভেচ্ছা বিনিময়কালে জেলা পোষ্য সোসাইটির নেতৃবৃন্দ এবং রেলওয়ের স্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলা পোষ্য সোসাইটির সম্মানিত সভাপতি জি এস বাবু সংগঠনের পক্ষ থেকে মহাপরিচালকের এই সফরকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিষয় : লালমনিরহাট সারাদেশ
.png)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬
মোঃ সাব্বির আহমেদ,করেসপন্ডেন্ট,লালমনিরহাট।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেনের লালমনিরহাট শুভাগমন উপলক্ষে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি, লালমনিরহাট জেলা শাখা।গতকাল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা পোষ্য সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ মহাপরিচালককে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় রেলওয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পোষ্যদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। মহাপরিচালক মোঃ আফজাল হোসেন সংগঠনটির পক্ষ থেকে জানানো এই শুভেচ্ছায় সন্তোষ প্রকাশ করেন এবং রেলওয়ের সেবার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।শুভেচ্ছা বিনিময়কালে জেলা পোষ্য সোসাইটির নেতৃবৃন্দ এবং রেলওয়ের স্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
লালমনিরহাট জেলা পোষ্য সোসাইটির সম্মানিত সভাপতি জি এস বাবু সংগঠনের পক্ষ থেকে মহাপরিচালকের এই সফরকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
.png)
আপনার মতামত লিখুন