বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

রংপুরের হাজীরহাটে জুয়ার আসরে অভিযান,দুই জুয়াড়ি গ্রেফতার

মোঃ মানিক মিয়া,বিশেষ করেসপন্ডেন্ট।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা এলাকায় জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে দুইজন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।আজ সোমবার ১৯ শে জানুয়ারি ২০২৬ ইং বিকেল ৪টা ২৫ মিনিটে হাজীরহাট থানাধীন মন্থনা ভাংডির পাড় এলাকায় একটি পানি উত্তোলনের সেচ পাম্পের পেছনে জুয়া খেলার আসরে অভিযান চালানো হয়।

উপ-পুলিশ কমিশনার (অপরাধ),আরপিএমপি রংপুর-এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন,এসআই ফারহান কাজীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে জুয়া খেলার আসর থেকে মোঃ মাহাবুল হক (৩৩) ও মোঃ জাহেদুল ইসলাম (৪৫) নামে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।তারা উভয়েই হাজীরহাট থানাধীন মন্থনা (টেনারী পাড়া) এলাকার বাসিন্দা।পুলিশ তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫২টি তাস ও নগদ ৭৫০ টাকা উদ্ধার করে।গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক হাজীরহাট থানায় নিয়ে এসে থানা হাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় আরপিএমপি হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-০৯/২৬ রুজু করা হয়েছে।মামলাটি রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ ইং-এর ৯৩ ধারায় দায়ের করা হয়েছে।এ বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : রংপুর অপরাধ সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

রংপুরের হাজীরহাটে জুয়ার আসরে অভিযান,দুই জুয়াড়ি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

মোঃ মানিক মিয়া,বিশেষ করেসপন্ডেন্ট।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা এলাকায় জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানে দুইজন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।আজ সোমবার ১৯ শে জানুয়ারি ২০২৬ ইং বিকেল ৪টা ২৫ মিনিটে হাজীরহাট থানাধীন মন্থনা ভাংডির পাড় এলাকায় একটি পানি উত্তোলনের সেচ পাম্পের পেছনে জুয়া খেলার আসরে অভিযান চালানো হয়।

উপ-পুলিশ কমিশনার (অপরাধ),আরপিএমপি রংপুর-এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ কামাল হোসেন,এসআই ফারহান কাজীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে জুয়া খেলার আসর থেকে মোঃ মাহাবুল হক (৩৩) ও মোঃ জাহেদুল ইসলাম (৪৫) নামে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।তারা উভয়েই হাজীরহাট থানাধীন মন্থনা (টেনারী পাড়া) এলাকার বাসিন্দা।পুলিশ তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫২টি তাস ও নগদ ৭৫০ টাকা উদ্ধার করে।গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক হাজীরহাট থানায় নিয়ে এসে থানা হাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় আরপিএমপি হাজীরহাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-০৯/২৬ রুজু করা হয়েছে।মামলাটি রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ ইং-এর ৯৩ ধারায় দায়ের করা হয়েছে।এ বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত