মোঃ আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট,রংপুর।
রংপুর মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মহানগর কমিটিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর নির্দেশক্রমে,মহানগর কমিটির সহকারী সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (ছোট)'কে পদোন্নতি দিয়ে ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় আমিনুল ইসলাম এখন থেকে মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে পূর্ণ মেয়াদে তাঁর দায়িত্ব পালন করবেন।ব্যক্তিগত জীবনে তিনি রংপুর মহানগরের গনেশপুর এলাকার স্থায়ী বাসিন্দা।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে নব-নিযুক্ত এই সাংগঠনিক সম্পাদক রংপুরের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ।তিনি এর আগে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া রংপুর মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় রাজপথে সক্রিয় ছিলেন।তার এই পদে দায়িত্ব পাওয়ায় রংপুর মহানগর জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।স্থানীয় নেতা-কর্মীদের মতে, একজন দক্ষ এবং পরীক্ষিত সাবেক ছাত্রনেতাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়ায় দল আরও শক্তিশালী হবে।
প্রেস বিজ্ঞপ্তিটিতে যৌথভাবে স্বাক্ষর করেছেন রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির এবং সভাপতি ও সাবেক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে আমিনুল ইসলামের নেতৃত্বে মহানগর জাতীয় পার্টি আগামী দিনে আরও সুসংগঠিত হবে।
বিষয় : রংপুর রাজনীতি জাতীয় পার্টি
.png)
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন