বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ও ১০ জন আহত

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরও অন্তত ১০ জন।আজ শনিবার ১৭ ই জানুয়ারি সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাওয়া এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনায়েম মিয়া জানান দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয় : দুর্ঘটনা সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ও ১০ জন আহত

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরও অন্তত ১০ জন।আজ শনিবার ১৭ ই জানুয়ারি সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাওয়া এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনায়েম মিয়া জানান দুর্ঘটনার পরও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত