মোঃ বাবুল হোসেন,জয়পুরহাট।জয়পুরহাটের পাঁচবিবি-কামদিয়া সড়কের ১নং রেলগেট এলাকার দীর্ঘদিনের ভাঙ্গা ও উঁচু-নিচু রাস্তাটি নিজে দাঁড়িয়ে মেরামত করলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল থাকায় ভারী যানবাহন ও ভ্যান-রিকশা চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।এ কারণে সাধারণ মানুষেরও চলাচলে বিড়ম্বনায় পড়তে হতো। বিষয়টি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের নজরে আসলে গতকাল বুধবার বিকেলে নিজ উদ্যোগে সংস্কার করেন।এর ফলে দীর্ঘদিনের জনদূর্ভোগ থেকে রেহাই পেল সাধারণ মানুষ।রাস্তাটি সংস্কার জনস্বার্থে এমন সময় উপযোগী ও কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপস্থিত লোকজন।ভবিষ্যতেও পাঁচবিবির উন্নয়নে জনবান্ধব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে মনে করেন।