রংপুরে র্যাব-১৩’র পৃথক অভিযানে ৩৪৩ বোতল স্কাফ ও ২০.৭ কেজি গাঁজা জব্দ,গ্রেফতার পাঁচ
মোঃ মানিক মিয়া,বিশেষ করেসপন্ডেন্ট।রংপুর বিভাগে মাদক বিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১৩ পৃথক ৩টি অভিযানে ৩৪৩ বোতল এস্কাফ (ESKuf), ৯৯ বোতল ফেয়ারডিল (Fairdyl),২০.৭ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।র্যাব সূত্রে জানা যায় ২৪ শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ রাত ১টা সময়ে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির রুদ্রেশ্বর গ্রামস্থ কাকিনা হতে মহিপুরগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এসময় আসামিদের ব্যবহৃত একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৪১ বোতল এস্কাফ, ৯৯ বোতল ফেয়ারডিল ও ২ বোতল এস্কাফ ডিএক্স উদ্ধার করা হয়। একই সাথে প্রাইভেটকারটি জব্দ এবং ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেনঃ-মোঃ জাহেনুর ইসলাম জীবন (২৪),সাং-সোনাপুকুর (চাকলাপাড়া),পার্বতীপুর, দিনাজপুর এবং মোঃ রাজু (৪০), সাং-কুলী মহল্লাহ নতুন বাবুপাড়া, সৈয়দপুর, নীলফামারী।এর আগে ২৩ শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ সকাল ১১টা ৪০ মিনিটে র্যাব-১৩,সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামে চেকপোস্ট পরিচালনাকালে একটি মোটর সাইকেলে ঝুলানো সাদা ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মোঃ সুজন ইসলাম (২৭),সাং-কাকিনা চাপানী,ডিমলা, নীলফামারীকে গ্রেফতার করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।একই দিনে বিকাল ৪টা ২০ মিনিটে র্যাব-১৩,সদর কোম্পানি, রংপুর নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এসময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৫.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় মোঃ সুজন ইসলাম (২২) এবং মোছাঃ ছবিনুর বেগম (৪৮)-কে গ্রেফতার করা হয়।র্যাব জানিয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।