বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News

বরিশাল

ডাকাতি শেষে কোরআন শরীফ ধরিয়ে শপথ করান, ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি

বিশেষ প্রতিবেদক দৈনিক নাসা নিউজ বরিশালের বাকেরগঞ্জে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মী করে ডাকাতির ঘটনা ঘটেছে।এ সময় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করা হয়।তবে ডাকাতি শেষে ঘটনাটি প্রকাশ না করার জন্য বাড়ির সদস্যদের হাতে কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।গত সোমবার ২৩ শে ফেব্রুয়ারি দিনগত গভীর রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামে লেবানন প্রবাসী লিটন গাজীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।এ সময় ঘরে তার বৃদ্ধ মা, স্ত্রী ও ছোট মেয়ে অবস্থান করছিলেন।ভুক্তভোগীরা জানান গভীর রাতে দরজায় শব্দ শুনে কে এসেছে জানতে চাইলে ৭/৮ জন মুখোশধারী ব্যক্তি দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পড়ে।কিছু বুঝে উঠার আগেই তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলেন এবং অস্ত্রের মুখে জিম্মি করেন।এসময় মারধরও করা হয়।পরে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা।চলে যাওয়ার সময় তারা সবার হাতে কোরআন শরীফ ধরিয়ে শপথ করান যেন তারা ঘটনাটি কোথাও প্রকাশ না করেন।প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার তদন্ত চলছে।জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ডাকাতি শেষে কোরআন শরীফ ধরিয়ে শপথ করান, ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি