চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুককে হ্যান্ডকাফ লাগিয়ে ঘুরালো পুলিশ
বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ। রাজধানীর মোহাম্মদপুরের একাধিক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে হুমকি দেয়া চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুক ওরফে কালা ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।পরে এলাকায় এনে তাকে হ্যান্ডকাফ লাগিয়ে ঘুরিয়ে,চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিংও করেছে পুলিশ।আজ রবিবার ২২ শে ফেব্রুয়ারি বিকেলে ঢাকার কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশেপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল ফারুক ও তার সহযোগীরা।সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ শুরু করে থানা পুলিশ।এরই মধ্যে তার হুমকির একাধিক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়।আব্দুল্লাহ আল মামুন বলেন ফারুক চিহ্নিত চাঁদাবাজ,তাকে নিয়ে এলাকা ঘুরিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করা হয়েছে।ফারুককে দেখিয়ে পুলিশ স্থানীয় সন্ত্রাসীদের চাঁদাবাজ ও দখলবাজদের এ বার্তা দিতে চায় যে অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না।মোহাম্মদপুর থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ মাইকিং করেন।মাইকিংয়ে ওসি বলেন আপনারা কাউকে চাঁদা দিবেন না এই দেখেন চাঁদাবাজকে ধরেছি।কোথাও চাঁদাবাজ পেলে তাকে ধরে আমাদের খবর দেবেন।