শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার-২ সংসদীয় আসনে হাড্ডাহাড্ডি লড়াই,জয় পেয়েছেন বিএনপি ‎

‎তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা। ‎আজ ‎শুক্রবার ১২ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।‎‎বরগুনা-২ (বামনা, বেতাগী ও পাথরঘাটা) আসনে ১২২টি ভোট কেন্দ্রের ফলাফলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রার্থী নূরুল ইসলাম মণি ৮৯ হাজার ৪২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাঃ সুলতান আহমেদ পেয়েছেন ৮৩ হাজার ১৫ ভোট।‎‎‎এছাড়াও হ্যাঁ ভোট ১ লাখ ২০ হাজার ৯৯৭ ও না ভোট পড়েছে ৫৭ হাজার ৪৭৪টি।‎‎বরগুনা ২ আসনে আলহাজ্ব নুরুল ইসলাম মনি এই নিয়ে ৪বার সংসদ সদস্য হয়ে পাথরঘাটা,বামনা ও বেতাগী এলাকার উন্নয়নে পূর্বের ন্যায় জোড়ালো ভূমিকা রাখবেন।‎

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার-২ সংসদীয় আসনে হাড্ডাহাড্ডি লড়াই,জয় পেয়েছেন বিএনপি ‎