রোববার, ০৮ মার্চ ২০২৬
Daily Nasa News

রমজান আত্মশুদ্ধি,ধৈর্য ও সহমর্মিতার মাসঃ সাজ্জাদুল মিরাজ

বিশেষ প্রতিবেদক দৈনিক নাসা নিউজ।পবিত্র মাহে রমজান উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইফতার মাহফিল করেছেন ঢাকা মহানগর দলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। ইফতার অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান এবং রমজানের তাৎপর্য তুলে ধরেন।ইফতার মাহফিলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সাজ্জাদুল মিরাজ বলেন রমজান আত্মশুদ্ধি,ধৈর্য ও সহমর্মিতার মাস।এ মাস মানুষকে সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতী এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।ইফতার মাহফিলটি বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয় বলে জানান অংশগ্রহণকারীরা। 

রমজান আত্মশুদ্ধি,ধৈর্য ও সহমর্মিতার মাসঃ সাজ্জাদুল মিরাজ