বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News

গোলখালী ইউনিয়নে ৪ মাসের ভিজিডি চাল বিতরণ শুরু,১ম পর্যায়ে ১১৩ জন পেলেন ১২০ কেজি করে চাল

মোঃ নাসির উদ্দিন,পটুয়াখালী। গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়ন পরিষদে চার মাসের ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।প্রথম পর্যায়ে ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ১১৩ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১২০ কেজি করে চাল বিতরণ করা হয়।ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায় গোলখালী ইউনিয়নে মোট ৪০০ জন ভিজিডি কার্ডধারী রয়েছেন।পর্যায়ক্রমে ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের উপকারভোগীরাও জনপ্রতি ১২০ কেজি করে চাল পাবেন।চার মাসের বরাদ্দ একত্রে বিতরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদ,গলাচিপা সমাজসেবা অফিসের টেক অফিসার মোঃ সাইমুন রহমান,ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রমিজ উদ্দিন এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময়  ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদ বলেন সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল উপকারভোগীর হাতে বরাদ্দ পৌঁছে দেওয়া হবে।উপকারভোগীরা এ সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ সহায়তা তাদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে জানান।

গোলখালী ইউনিয়নে ৪ মাসের ভিজিডি চাল বিতরণ শুরু,১ম পর্যায়ে ১১৩ জন পেলেন ১২০ কেজি করে চাল