কোটালিপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মোঃ শাহ আলম মিয়া,করেসপন্ডেন্ট,কোটালিপাড়া,গোপালগঞ্জ। গোপালগঞ্জের কোটালিপাড়ায় পুকুরে ডুবে বিহান মন্ডল (৪) নামক এক শিশুর মর্মাম্তিক মৃত্যু হয়েছে।সে পৌর সভার নয় নং ওয়ার্ড ফেরধরা গ্রামের নির্মল মন্ডলের ছেলে।আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।জানা যায় বন্ধুদের সাথে খেলতে গিয়ে অসাবধানবসত বাড়ির অদূরে নিজ পুকুরে পড়ে ডুবে যায় বিহান।অনেক খোজাখুজির পর পানি থেকে তুলে স্বজনেরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।এ বিষয়ে কোটালিপাড়া থানার এস আই সাইদুল ইসলাম বলেন কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।