সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News

দাবী-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে নাঃ শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।দাবী-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।তিনি বলেন প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।আজ রবিবার ২২ শে ফেব্রুয়ারি সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাথে মত-বিনিময় সভায় তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন "শিক্ষকদের দাবির বিষয় আমরা দেখবো,তবে শিক্ষার জন্য কি করবেন সেই প্রতিজ্ঞা করতে হবে।সমস্যার দিকে শুধু মনোনিবেশ করা চলবে না"।ঈদ বোনাস নিয়ে তিনি জানান ১০০ শতাংশ বোনাসের দাবি পর্যালোচনা করা হবে এবং প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করা হবে।যেহেতু এ বছরের বাজেটে এটি উল্লেখ করা হয়নি,তাই আলোচনার প্রয়োজন আছে।শিক্ষামন্ত্রী আরও জানান শিক্ষা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত থাকবে।দুর্নীতি করব না,কাউকেও করতে দেবো না।শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে।৬৪ জেলায় একজনও সৎ লোক নেই এমন অভিযোগের জবাবে তিনি বলেন "মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি,দুর্নীতি করব না,কাউকেও করতে দেবো না।আমরা দুর্নীতি করি না, করব না এবং করতে দেবো না"।শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয় কোন ধরনের দুর্নীতি ও রাজনীতিকরণ থেকে মুক্ত থাকবে।তিনি বলনে "আমি এবং শিক্ষামন্ত্রী কেউই দুর্নীতি করব না।মন্ত্রণালয় রাজনীতিকরণ মুক্ত থাকবে"।

দাবী-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে নাঃ শিক্ষামন্ত্রী