বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News

কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রচারণায় সরব মনোনীত প্রার্থীর কনিষ্ঠ ছেলে আবু সুফিয়ান পাভেল

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।  কুড়িগ্রাম সহ সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।নির্বাচন সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে সব রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়।এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফুলবাড়ী উপজেলায় বালারহাট বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর কনিষ্ঠ ছেলে আবু সুফিয়ান পাভেল।তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।গণসংযোগ শেষে ফুলবাড়ী বালারহাট রাজারে এক খুলি বৈঠক এ অংশ নেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস কে বাবু, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজার রহমান মাস্টার,সদস্য সচিব হারুন আর রশিদসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় মনোনীত প্রার্থীর কনিষ্ঠ ছেলে আবু সুফিয়ান পাভেল বলেন বিগত সময় আমার বাবা এমপি ছিলো কুড়িগ্রামের নানা উন্নয়নে কাজ করেছে, জনগণ আবার ও সুযোগ দিলে তিনি তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে কুড়িগ্রামকে একটি মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তুলবেন তিনি।

কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রচারণায় সরব মনোনীত প্রার্থীর কনিষ্ঠ ছেলে আবু সুফিয়ান পাভেল