বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Daily Nasa News

ঈদ উপলক্ষে পাঁচ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

 আব্দুল কাহার সিদ্দিকী,জেলা করেসপন্ডেন্ট, রংপুর। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫–২০২৬ ইং অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রংপুর সদর উপজেলার,৫'টি ইউনিয়নে গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।সকাল ৯টায় হতে পাঁচটি ইউনিয়ন পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রমঅনুষ্ঠিত হয়।পাঁচ ইউনিয়নের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মমিনুল ইসলাম ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন ঈদুল ফিতরকে সামনে রেখে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে।এর মাধ্যমে ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সে লক্ষ্যেই সরকার এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে। ভিজিএফের চাল পেয়ে খুশি অনেক পরিবার ৷       

 ঈদ উপলক্ষে পাঁচ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ