বুধবার, ২৫ মার্চ ২০২৬
Daily Nasa News

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার ২৪ শে মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের মূখ্য উপদেষ্টা ও সদর আসনের সাংসদ মোঃ নরুল ইসলাম বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ,সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরে আলম,উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আজহার আলী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।সংসদ নুরুল ইসলাম বুলবুল বলেন নদী থেকে অবৈধ ভাবে বালু তোলা,মাটি কাটা এইসব প্রতিহত করা হবে।এ ব্যপারে উপজেলা প্রশাসন বন্ধ পরিকর।আমরা জানি এইসবের সাথে কারা জড়িত দুঃখের বিষয় এ ব্যাপারে আমরা মুখ খুলতে চাইনা।তিনি কারো কাছে তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানান।এছাড়াও তিনি বলেন সমাজ থেকে চিরতরে মাদককে দূর করতে না পারলে তরুণ ও যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে।তাই মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা চান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত