মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Daily Nasa News

দুই হাজার পরিবারের মাঝে ইদ উপহার দিলেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর বুলবুল এমপি

শফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ।দুই হাজার অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর পরিবারের মাঝে ইদুল ফিতরের উপহার হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন, চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল।আজ সোমবার ১৬ ই মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় এসব ইদ উপহার তুলে দেন তিনি।বেলা সাড়ে ১১টায় ফুঁলকুড়ি স্কুল মাঠে ৪ শতাধিক পরিবারের মাঝে প্রত্যেককে এক হাজার করে নগদ অর্থ তুলে দেয়া হয়। দুপুরে নিউ মার্কেট এলাকা ও শাহনেয়ামতুল্লাহ কলেজ মাঠে প্রায় ১৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি নুরুল ইসলাম বুলবুল। ইদ উপহার বিতরণকালে সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন দলমত নির্বিশেষে সমাজের প্রকৃত অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এসব ইদ উপহার বিতরণ করা হয়েছে।আমার নির্বাচনী অঙ্গিকার ছিল, সকল সরকারি সেবায় সব ধরনের অনিয়ম-দুর্নীতি বন্ধ করা হবে। আমরা সেলক্ষ্যে কাজ করছি। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দল আলিমসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

দুই হাজার পরিবারের মাঝে ইদ উপহার দিলেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমীর বুলবুল এমপি