চরমোনাই পীরের সাথে সন্ধ্যায় সাক্ষাৎ করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ সোমবার ১৬ ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত রবিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান এবং এনসিপি আহবায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান।