শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Daily Nasa News
প্রকাশ : রোববার, ১২ এপ্রিল ২০২৬

জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।এর আগে দুপুরে তাকে জামিনে মুক্তির আদেশ দেন আদালত।আজ রবিবার ১২ ই এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার তিনি কারাগার থেকে মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন আদালত।আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর জামিন মঞ্জুর করেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত।গত মঙ্গলবার এ মামলায় শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

বিষয় : আইন আদালত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ। 

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।এর আগে দুপুরে তাকে জামিনে মুক্তির আদেশ দেন আদালত।আজ রবিবার ১২ ই এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার তিনি কারাগার থেকে মুক্তি পান। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলাই আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন আদালত।আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর জামিন মঞ্জুর করেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত।গত মঙ্গলবার এ মামলায় শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত