মোঃ আশিকুর রহমান বিপ্লব,রাজশাহী।
রাজশাহীর খরবোনা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।ভুক্তভোগী মোঃ শাকিল আহমেদ আলী জানান এলাকার কথিত মাদক ব্যবসায়ী আলামিন ও মোস্তাকিমের বিরুদ্ধে প্রায় ১৭ বছর ধরে তিনি প্রতিবাদ করে আসছেন।সম্প্রতি স্থানীয় মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।ঐ সভায় সংশ্লিষ্টদের মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহবান জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে।তিনি অভিযোগ করেন এরই জেরে সোমবার তার ছোট ভাই তুহিনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালানো হয়।তবে স্থানীয় জনগণের প্রতিরোধে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় পরবর্তীতে অভিযুক্তরা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে মিথ্যা অপবাদ দিচ্ছে বলেও দাবি করেন শাকিল। তিনি বলেন "আমি যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকতাম, তাহলে অবশ্যই আমার নামে থানায় মামলা থাকত। কিন্তু বাস্তবে আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই।এছাড়া, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি ৫ ই আগস্ট খরবোনা লেক এলাকায় সংঘটিত একটি লুটপাট ও হত্যাকান্ডের সাথে ও অভিযুক্তরা জড়িত এবং তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করছে।এ বিষয়ে তিনি সাংবাদিক সমাজের প্রতি নিরপেক্ষ তদন্ত ও সত্য উদঘাটনে সহযোগিতা কামনা করেছেন।
.png)
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন