বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।আজ শনিবার ২৮ শে মার্চ শুরু হওয়া এ সফরটি নতুন সরকার গঠনের পর তার প্রথম পাবনা সফর।রাষ্ট্রপতির প্রটোকল দপ্তর সূত্রে জানা গেছে দুপুর ১টায় বঙ্গভবন থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে প্রায় ১টা ৪০ মিনিটে তিনি পাবনা ক্যাডেট কলেজে পৌঁছাবেন।সেখান থেকে সার্কিট হাউজে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন।
আগামিকাল রবিবার ২৯ শে মার্চ সকালে সদর উপজেলার আরিফপুর কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি।একই দিন সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।পরদিন সোমবার ৩০ শে মার্চ ভবানীপুর মসজিদ পরিদর্শনের পাশাপাশি শহরের নিজ বাসভবনেও যাবেন তিনি।রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন।
মঙ্গলবার ৩১ শে মার্চ দুপুরে পাবনা ক্যাডেট কলেজ মাঠ থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার।রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনা শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।
.png)
রোববার, ২৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন