মোঃ আশিক আলী,করেসপন্ডেন্ট,মিরপুর,কুষ্টিয়া।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে ২৬শে মার্চ সকালে মিরপুর উপজেলা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে দেশের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের এক উজ্জ্বল স্মারক।১৯৭১ ইং সালে যারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন,তাদের এই ত্যাগ চিরদিন জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।অনুষ্ঠানে আরও বলা হয়, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।পাশাপাশি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান বক্তারা।শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
.png)
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন