বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
Daily Nasa News

শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রিজ ১৫ দিনের মধ্যে চালুর নির্দেশ প্রতিমন্ত্রীর

শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন একটি ব্রিজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম,এমপি।তিনি ব্রিজের সংযোগ সড়কের কাজ আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন,যাতে এটি জনসাধারণ ও যানবাহনের চলাচলের উপযোগী হয়।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের ঘোষণা দেন।তিনি জানান প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক এবং ৭ কোটি টাকা ব্যয়ে ব্রিজের মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকার কারণে দীর্ঘদিন ধরে ব্রিজটি ব্যবহার অচল অবস্থায় রয়েছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে ব্রিজ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন,যাতে জনগণের ভোগান্তি দ্রুত দূর করা যায়।তিনি আশা প্রকাশ করেন যে মন্ত্রণালয় থেকে গঠিত কমিটি দ্রুত কার্যক্রম শেষ করে ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন,চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ,চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল,স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড.আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ,এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মোঃ ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয় : সারাদেশ চাপাইনবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

শাহজাহানপুরে নির্মাণাধীন ব্রিজ ১৫ দিনের মধ্যে চালুর নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

শফিকুল ইসলাম,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন একটি ব্রিজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম,এমপি।তিনি ব্রিজের সংযোগ সড়কের কাজ আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন,যাতে এটি জনসাধারণ ও যানবাহনের চলাচলের উপযোগী হয়।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের ঘোষণা দেন।তিনি জানান প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক এবং ৭ কোটি টাকা ব্যয়ে ব্রিজের মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকার কারণে দীর্ঘদিন ধরে ব্রিজটি ব্যবহার অচল অবস্থায় রয়েছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে ব্রিজ পরিদর্শনের নির্দেশ দিয়েছেন,যাতে জনগণের ভোগান্তি দ্রুত দূর করা যায়।তিনি আশা প্রকাশ করেন যে মন্ত্রণালয় থেকে গঠিত কমিটি দ্রুত কার্যক্রম শেষ করে ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন,চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ,চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল,স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড.আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ,এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মোঃ ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত