রোববার, ১৫ মার্চ ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ ২০২৬

কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোঃ চয়ন কাজী

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ চয়ন কাজী

আব্দুস সামাদ,শৈলকুপা ঝিনাইদহ। 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫নং কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি মোঃ চয়ন কাজী।সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন।চয়ন কাজী জানান ইতোমধ্যে তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।

তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে ছাত্রদল রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি।বর্তমানে ৫নং কাঁচেরকোল ইউনিয়নের মানুষ নেতৃত্বে পরিবর্তন চায়। আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনছি"।নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন "যদি ইউনিয়নবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি পুরো ইউনিয়নকে একটি আধুনিক ও স্বনির্ভর ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।এলাকার উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার পাশাপাশি আমার প্রধান লক্ষ্য থাকবে মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়ন করা"।

তিনি আরও বলেন যুবসমাজকে সাথে নিয়ে সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।

বিষয় : সারাদেশ খুলনা ঝিনাইদহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ১৫ মার্চ ২০২৬

কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোঃ চয়ন কাজী

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

আব্দুস সামাদ,শৈলকুপা ঝিনাইদহ। 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫নং কাঁচেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি মোঃ চয়ন কাজী।সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন।চয়ন কাজী জানান ইতোমধ্যে তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।

তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে ছাত্রদল রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি।বর্তমানে ৫নং কাঁচেরকোল ইউনিয়নের মানুষ নেতৃত্বে পরিবর্তন চায়। আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনছি"।নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন "যদি ইউনিয়নবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি পুরো ইউনিয়নকে একটি আধুনিক ও স্বনির্ভর ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।এলাকার উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার পাশাপাশি আমার প্রধান লক্ষ্য থাকবে মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়ন করা"।

তিনি আরও বলেন যুবসমাজকে সাথে নিয়ে সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত