মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি,জয়পুরহাট।
জয়পুরহাট জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও নেটওয়ার্ক শক্তিশালীকরণের লক্ষ্যে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১০ ই মার্চ ২০২৬ ইং তারিখে বেলা ১১টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বন্ধন মিলনায়তনে "ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেংথেনিং (ডিএইচআরএনএস)" প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে বন্ধন, সহযোগিতায় ছিল মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
নেটওয়ার্কের জেলা আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।আলোচক হিসেবে বক্তব্য দেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সমন্বয়কারী টিপু সুলতান।সভায় ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার ড.সাজ্জাদুল বারীর সঞ্চালনায় জেলার সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন নেটওয়ার্কের জেলা যুগ্ম-আহবায়ক লাবণ্য সরকার।
বন্ধনের উপজেলা ফেসিলিটেটর বিপ্লব আলির সহযোগিতায় জেলার বিভিন্ন স্তরের মানবাধিকার কর্মী সভায় অংশগ্রহণ করেন এবং মানবাধিকার সুরক্ষা, স্থানীয় পর্যায়ে মনিটরিং জোরদার, এবং নেটওয়ার্কের কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে মতবিনিময় করেন।সভায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার করা এবং নেটওয়ার্কভিত্তিক মনিটরিং কার্যক্রম শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
.png)
বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন