স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।
সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার ২৮ শে ফেব্রুয়ারী রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিলে যোদ দেন তিনি।বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে জামায়াতে ইসলামীর আমিরসহ দলটির শীর্ষ নেতারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সরকারপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর জামায়াতের কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে এটিই তার প্রথম অংশগ্রহণ।ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধানমন্ত্রী উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ,ওলামা-মাশায়েখ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ,ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি,দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও বুদ্ধিজীবীরা।ইফতারের আগে দেশের সমৃদ্ধি,শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বিষয় : জাতীয়
.png)
রোববার, ০১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন