বিশেষ প্রতিবেদক।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে। আজ সোমবার ২৩ শে ফেব্রুয়ারি সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের রাজনীতি ইস্যু নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন দলটির কার্যক্রম এখনো নিষিদ্ধ,তাদের অফিস খোলার কথা নয়। তাই এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে এ বিষয়ে সরকারের অবস্থান কি? উত্তরে মির্জা ফখরুল ইসলাম বলেন এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়।
এ সময় তিনি আরও জানান নিয়ম-নীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রথা আছে সেগুলো শেষ করেই অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এই প্রথম বিএনপির কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা এ কার্যালয়ে যান।সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন অফিসে যান বিএনপি মহাসচিব।সেখানে দলটির নেতা-কর্মীরা মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল বলেন নয়াপল্টনে বিএনপির এ কার্যালয় থেকে বিগত সময়ে সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি পালন করা হয়, যার নের্তৃত্বে ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বিষয় : রাজনীতি বিএনপি মির্জা ফকরুল
.png)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন