সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Daily Nasa News
প্রকাশ : রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

রাজনৈতিক চক্রান্তে শান্তর বিরুদ্ধে অপপ্রচার-কঠোর হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দলের

হরিদেবপুর ইউনিয়ন পরিষদের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মোজাহারুল

চাঁদা না দেওয়ায় কিশোরগঞ্জে যুবদল নেতাকে হাত-পা ভেঙে দেওয়া অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বিএনপি নেতা ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে

প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের

পাঁচবিবিতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তীব্র যানজট নিরসনে সাধারন মানুষের ভোগান্তি কমাতে মাঠে যুবদলের নেতাকর্মীরা

আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নিতী মুক্ত কোটালীপাড়া গড়তে চাই-এস এম জিলানী

জামায়াতে আমিরের ২ বাক্যের স্ট্যাটাস সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল

জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস আজ রবিবার ২২ শে ফেব্রুয়ারি ভোরে প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে।ভোর ৬টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেয়া ২ বাক্যের ঐ স্ট্যাটাসে তিনি লেখেন "ইনশাআল্লাহ,আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ।ইনকিলাব জিন্দাবাদ"।এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৩ লাখ ১০ হাজার রিঅ্যাক্ট পড়েছে, শেয়ার হয়েছে ৪ হাজারের বেশি।একই সময় পোস্টটিতে মন্তব্য করেছেন ৩৪ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। 

"ইনকিলাব জিন্দাবাদ" স্লোগানটি জুলাই গণঅভ্যুত্থানের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হলেও সাম্প্রতিক সময়ে এটি নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে।ভাষা ও পরিচয় প্রশ্নে আলোচনার প্রেক্ষাপটে স্লোগানটি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা,ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের পোস্টে ঘুরেফিরে আসতে থাকে।

এর আগে শনিবার ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের এক অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্য দিতে গিয়ে বলেন বাংলা ভাষাকে ধারণ করতে হলে "ইনকিলাব জিন্দাবাদ" ব্যবহার করা উচিত নয়,কারণ এটি বাংলা শব্দ নয়।তার এ মন্তব্যের পর সামাজিক মাধ্যমে বিষয়টি আরও জোরালোভাবে আলোচিত হয়।

এদিকে ভাষা ইস্যুতে শফিকুর রহমান শুক্রবার ২০ শে ফেব্রুয়ারি রাতেও একটি পোস্টে মাতৃভাষার মর্যাদা রক্ষার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত মাতৃভাষার সম্মান রক্ষা করা সবার দায়িত্ব।তৎপরতার অংশ হিসেবে এবারই প্রথম অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াত আমির।তিনি পুষ্পস্তবক অর্পণ করেন নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং দোয়ায় অংশ নেন।জামায়াতে ইসলামীর আমিরের স্ট্যাটাস এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ছবি ও পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিষয় : রাজনীতি জামায়াত সারাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জামায়াতে আমিরের ২ বাক্যের স্ট্যাটাস সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস আজ রবিবার ২২ শে ফেব্রুয়ারি ভোরে প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে।ভোর ৬টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেয়া ২ বাক্যের ঐ স্ট্যাটাসে তিনি লেখেন "ইনশাআল্লাহ,আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ।ইনকিলাব জিন্দাবাদ"।এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৩ লাখ ১০ হাজার রিঅ্যাক্ট পড়েছে, শেয়ার হয়েছে ৪ হাজারের বেশি।একই সময় পোস্টটিতে মন্তব্য করেছেন ৩৪ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। 

"ইনকিলাব জিন্দাবাদ" স্লোগানটি জুলাই গণঅভ্যুত্থানের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হলেও সাম্প্রতিক সময়ে এটি নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসে।ভাষা ও পরিচয় প্রশ্নে আলোচনার প্রেক্ষাপটে স্লোগানটি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা,ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠনের পোস্টে ঘুরেফিরে আসতে থাকে।

এর আগে শনিবার ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের এক অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বক্তব্য দিতে গিয়ে বলেন বাংলা ভাষাকে ধারণ করতে হলে "ইনকিলাব জিন্দাবাদ" ব্যবহার করা উচিত নয়,কারণ এটি বাংলা শব্দ নয়।তার এ মন্তব্যের পর সামাজিক মাধ্যমে বিষয়টি আরও জোরালোভাবে আলোচিত হয়।

এদিকে ভাষা ইস্যুতে শফিকুর রহমান শুক্রবার ২০ শে ফেব্রুয়ারি রাতেও একটি পোস্টে মাতৃভাষার মর্যাদা রক্ষার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত মাতৃভাষার সম্মান রক্ষা করা সবার দায়িত্ব।তৎপরতার অংশ হিসেবে এবারই প্রথম অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জামায়াত আমির।তিনি পুষ্পস্তবক অর্পণ করেন নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং দোয়ায় অংশ নেন।জামায়াতে ইসলামীর আমিরের স্ট্যাটাস এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ছবি ও পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত