রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News

বরগুনায় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আলোচনায় যারা

‎বরগুনায় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আলোচনায় যারা

‎তুষার কান্তি হাওলাদার,বরগুনা। 

‎বরগুনায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে জেলা উপজেলা পর্যায়ে বেশ কয়েকজন নারী নেত্রী রয়েছেন আলোচনায়। মনোনয়নের দাবিতে সরব হয়ে উঠেছেন জেলা উপজেলার দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ। দীর্ঘ ১৭ বছর ধরে মাঠ পর্যায়ে রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আমতলী কৃতী সন্তান মিরা খানকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান আমতলী বাসী তার বাবা জাফর আলী খান আমতলী থানার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।দলের দুর্দিনে রাজপথে অবস্থান,তৃণমূল সংগঠনকে সুসংগঠিত করা এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণে উৎসাহিত করার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন আমতলী উপজেলার নেতাকর্মীরা।

‎‎অপর দিকে বরগুনা থেকে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান জেলা মহিলা দলের সভানেত্রী বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি জাফরুল হাসান ফরহাদের বড় মেয়ে এবং ঢলুয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আবু হেনা টিটুর সহধর্মিনী মোসাঃ শারমিন সুলতানা আসমা।

জেলা দলীয় সূত্র জানায় দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠেনি। এ কারণে তাকে “সৎ ও গ্রহণযোগ্য নেতৃত্ব” হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা।

‎‎এদিকে বরগুনার রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসনকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে কেন্দ্রীয় মহিলা দলের সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজ-এর নাম।সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে দেখার প্রত্যাশা জোরালো হচ্ছে। দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় এই নারী নেতা ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত।

‎‎অপর দিকে দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে কর্মরত থাকা এবং তৃণমূল পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে নূর শাহানা হক বরগুনাবাসীর কাছে একটি পরিচিত ও আস্থাভাজন নাম। শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয়রা জানান।অবসর গ্রহণের পর তিনি পুরোপুরি সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেন।তিনি বিশ্বাস করেন ‘মানুষ গড়লেই সমাজ বদলায়, দেশ বদলায়’।এই দর্শনকে সামনে রেখেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ডে যুক্ত রয়েছেন।ব্যক্তিগত জীবনে তিনি বরগুনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং বিএনপির বরগুনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম ফজলুল হক ছগিরের সহধর্মিণী। রাজনৈতিক অঙ্গনে ত্যাগ ও আদর্শের জন্য পরিচিত ফজলুল হক ছগিরের কর্মজীবন নূর শাহানা হকের রাজনৈতিক পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে বলে স্থানীয়রা মনে করেন।

‎‎এদিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কৃতিসন্তান মারজিয়া হিরার সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন দাবি করছেন স্থানীয়রা।আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত আইনজীবীদের মধ্যে প্রথম সারির একজন নারী নেতৃত্ব হিসেবে পরিচিতি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা নারী ও শিশু আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল পিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।আইন পেশার পাশাপাশি তিনি তৃণমূল পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

‎বরগুনা জেলার রাজনৈতিক বিশ্লেষকরা প্রত্যাশা করছেন বরগুনার অবহেলিত নারী জনগোষ্ঠী আরও সচেতন ও সংগঠিত হবে। সমাজে নতুন আশার সঞ্চার ঘটবে এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও বিস্তৃত হবে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, আইনি সহায়তা এবং উন্নয়নমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা বরগুনার রাজনীতিতে নতুন গতি আনবে।

বিষয় : রাজনীতি বরিশাল বরগুনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বরগুনায় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আলোচনায় যারা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত