মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
Daily Nasa News

অগ্নিঝরা একুশঃ রক্তের শপথ

অগ্নিঝরা একুশঃ রক্তের শপথ
অগ্নিঝরা একুশঃ রক্তের শপথ

অগ্নিঝরা একুশঃ রক্তের শপথ

কবিঃ মোঃ খাত্তাব হোসেন 


পিচঢালা পথ, কালো রাজপথ

রক্তে হয়েছে লাল—

ফেব্রুয়ারির কাঁপা বাতাসে

জেগে ওঠে বাংলার জ্বলন্ত কাল।

যৌবন তখন মৃত্যুকে তুচ্ছ করে

বুকে বেঁধেছিল অগ্নির মালা,

মায়ের মুখের ভাষা বাঁচাতে

হেসে দিয়েছে প্রাণের জ্বালা।


ঢাকার আকাশ থমকে ছিল,

কাঁপছিল মাটির বুক,

“রাষ্ট্রভাষা বাংলা চাই”—

ধ্বনিতে ভাঙে শাসনের সুখ।

গুলি ঝরে নিষ্ঠুর বৃষ্টির মতো,

রক্ত ঝরে রাঙা ঢেউ,

তবু একুশের দীপ্ত তরুণ

পিছু হটার কথা কয় না কেউ।

মায়ের আঁচল ভিজে ওঠে,

বোনের চোখে নোনা জল,

তবু শহীদের রক্তের ডাকে

জাতি হয়ে ওঠে অটল অবিচল।


সালাম, বরকত, রফিক, জব্বার—

নামগুলো অগ্নিশিখার মতো জ্বলে,

তাদের রক্তে লেখা হয়েছে

স্বাধীনতার প্রথম ছলে।

শহীদ মিনারের সাদা বুকে

লাল সূর্য ওঠে ভোরে,

প্রতিটি পুষ্পস্তবক যেন

শপথ নেয় অন্তরে অন্তরে—

মাথা নত নয়, নয় কোনো ভয়,

অন্যায়ের কাছে না করা নতি,

একুশ মানে আগুন-অক্ষর

রক্তে লেখা অমর স্মৃতি।


আজও যখন ফেব্রুয়ারি আসে

কাঁপে হৃদয়, ভিজে চোখের পাতা,

একুশ মানে বুকের ভেতর

মায়ের ভাষার পবিত্র ব্যথা।

অগ্নিঝরা সেই দিনটি তাই

শুধু ইতিহাস নয়, নয় কেবল গান—

এটি আমাদের আত্মার শপথ,

বাংলা আমাদের প্রাণ।





বিষয় : বাংলাদেশ কবিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬


অগ্নিঝরা একুশঃ রক্তের শপথ

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

অগ্নিঝরা একুশঃ রক্তের শপথ

কবিঃ মোঃ খাত্তাব হোসেন 


পিচঢালা পথ, কালো রাজপথ

রক্তে হয়েছে লাল—

ফেব্রুয়ারির কাঁপা বাতাসে

জেগে ওঠে বাংলার জ্বলন্ত কাল।

যৌবন তখন মৃত্যুকে তুচ্ছ করে

বুকে বেঁধেছিল অগ্নির মালা,

মায়ের মুখের ভাষা বাঁচাতে

হেসে দিয়েছে প্রাণের জ্বালা।


ঢাকার আকাশ থমকে ছিল,

কাঁপছিল মাটির বুক,

“রাষ্ট্রভাষা বাংলা চাই”—

ধ্বনিতে ভাঙে শাসনের সুখ।

গুলি ঝরে নিষ্ঠুর বৃষ্টির মতো,

রক্ত ঝরে রাঙা ঢেউ,

তবু একুশের দীপ্ত তরুণ

পিছু হটার কথা কয় না কেউ।

মায়ের আঁচল ভিজে ওঠে,

বোনের চোখে নোনা জল,

তবু শহীদের রক্তের ডাকে

জাতি হয়ে ওঠে অটল অবিচল।


সালাম, বরকত, রফিক, জব্বার—

নামগুলো অগ্নিশিখার মতো জ্বলে,

তাদের রক্তে লেখা হয়েছে

স্বাধীনতার প্রথম ছলে।

শহীদ মিনারের সাদা বুকে

লাল সূর্য ওঠে ভোরে,

প্রতিটি পুষ্পস্তবক যেন

শপথ নেয় অন্তরে অন্তরে—

মাথা নত নয়, নয় কোনো ভয়,

অন্যায়ের কাছে না করা নতি,

একুশ মানে আগুন-অক্ষর

রক্তে লেখা অমর স্মৃতি।


আজও যখন ফেব্রুয়ারি আসে

কাঁপে হৃদয়, ভিজে চোখের পাতা,

একুশ মানে বুকের ভেতর

মায়ের ভাষার পবিত্র ব্যথা।

অগ্নিঝরা সেই দিনটি তাই

শুধু ইতিহাস নয়, নয় কেবল গান—

এটি আমাদের আত্মার শপথ,

বাংলা আমাদের প্রাণ।






Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত