বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচবিবিতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি জয়পুরহাট।

মহান ২১ ফেব্রুয়ারী শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।এ উপলক্ষ্যে শনিবার ১২.০১ মিনিটে ডাঃ আব্দুল কাদের পৌর পার্কে শহীদ মিনারে শহীদদের স্বরণে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।

এর পরেই পাঁচবিবি থানা পুলিশ, উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে শহীদদের স্বরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।এছাড়াও ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল, পাঁচবিবি প্রেসক্লাব,বণিক সমিতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সংস্থা ও সামাজিক সংগঠনের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,সহ সকল কর্মকর্তৃবৃন্দ।থানার অফিসার ইনচার্জ রায়হান মোঃ হাফিজ,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জুহুরুল আলম তরফদার রুকু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের,পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকরীবৃন্দ। 

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

বিষয় : জাতীয় দিবস ফেব্রুয়ারি মাতৃভাষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পাঁচবিবিতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি জয়পুরহাট।

মহান ২১ ফেব্রুয়ারী শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।এ উপলক্ষ্যে শনিবার ১২.০১ মিনিটে ডাঃ আব্দুল কাদের পৌর পার্কে শহীদ মিনারে শহীদদের স্বরণে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।

এর পরেই পাঁচবিবি থানা পুলিশ, উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে শহীদদের স্বরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।এছাড়াও ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল, পাঁচবিবি প্রেসক্লাব,বণিক সমিতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও সংস্থা ও সামাজিক সংগঠনের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,সহ সকল কর্মকর্তৃবৃন্দ।থানার অফিসার ইনচার্জ রায়হান মোঃ হাফিজ,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জুহুরুল আলম তরফদার রুকু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের,পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকরীবৃন্দ। 

পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত