মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নব-নির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালকে ফুল দিয়ে বরণ

লালমনিরহাটে বিজিবি’র অভিযান,বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে তালাক

শেখ হাসিনার চাচা,বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ব্যাংকে মাত্র ৬০০ টাকা পাওয়া গেলেও নিজের বাবাকে একজন সফল মানুষ হিসেবেই দেখেনঃ রাজীব আহসান

পাঁচবিবিতে সুষ্ঠ নির্বাচন ও নির্বাচনত্তোর সহিংসতা রোধে প্রসংশিত ইউএনওর সেলিম আহমেদ

ভোট পুনঃগণনার দাবিতে সড়ক অবরোধ করেছেন পরাজিত বিএনপি প্রার্থী এমদাদুল

রংপুর-৩ আসনের সর্বস্তরের মানুষদের জন্য কাজ করবঃ বেলাল

রংপুর-৩ আসনের সর্বস্তরের মানুষদের জন্য কাজ করবঃ বেলাল

শেখ হাসিনার চাচা,বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেখ হাসিনার চাচা,বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা,বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

গতকাল রবিবার ১৫ ই ফেব্রুয়ারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় ২য় জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায় মরহুমের ১ম জানাজার নামাজ রাজধানীর কলাবাগান মসজিদে অনুষ্ঠিত হয়।এরপর টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে ২য় জানাজা সম্পন্ন হয়। জানাজার পর তাকে স্থানীয় শেখ বাড়ি কবরস্থানে দাফন করা হয়।

শেখ কবির হোসেন শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী,মরহুমের ভাই শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ রকিব হোসেন,ছেলে শেখ অনিসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেখ কবির হোসেন ১৯৪২ ইং সালের ৩ রা ফেব্রুয়ারী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।তার পিতা ছিলেন খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মাতা রাহেলা খাতুন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন।তার আপন চাচাত ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জীবদ্দশায় তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,পর্যটন কর্পোরেশন ও সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন।১৯৭৫ ইং সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।

বিষয় : গোপালগঞ্জ সারাদেশ দাফন বীর মুক্তিযোদ্ধা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শেখ হাসিনার চাচা,বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা,বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

গতকাল রবিবার ১৫ ই ফেব্রুয়ারী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় ২য় জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায় মরহুমের ১ম জানাজার নামাজ রাজধানীর কলাবাগান মসজিদে অনুষ্ঠিত হয়।এরপর টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে ২য় জানাজা সম্পন্ন হয়। জানাজার পর তাকে স্থানীয় শেখ বাড়ি কবরস্থানে দাফন করা হয়।

শেখ কবির হোসেন শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।জানাজা ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী,মরহুমের ভাই শেখ নাদির হোসেন লিপু, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ রকিব হোসেন,ছেলে শেখ অনিসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেখ কবির হোসেন ১৯৪২ ইং সালের ৩ রা ফেব্রুয়ারী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।তার পিতা ছিলেন খান সাহেব শেখ মোশাররফ হোসেন এবং মাতা রাহেলা খাতুন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন।তার আপন চাচাত ভাই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জীবদ্দশায় তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো,পর্যটন কর্পোরেশন ও সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন।১৯৭৫ ইং সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত