নিজস্ব প্রতিবেদক,দৈনিক নাসা নিউজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।আজ রবিবার ১৫ ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় প্রবেশ করেন তিনি।এবারের সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয়ে পেয়েছে জামায়াতে ইসলামী।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান জামায়াত আমীরের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে তারেক রহমানের সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য সদস্য নজরুল ইসলাম খান।
এছাড়াও ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।তবে দুই দলের শীর্ষ নেতার সাক্ষাতে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।আজ রাত ৮ টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
.png)
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন