জেলা করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।
নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছাত্রদলের ৫ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শেখ ফরিদ আহমেদ মানিক। আটককৃতরা হলেন-ছাত্রদল কর্মী শহরের নাহিদুল ইসলাম জনি (২২),মোবারক হোসেন বেপারী (২৬),জনি গাজী (৩০), মনির ও ফাহিম।আজ শনিবার ১৪ ই ফেব্রুয়ারি চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে ১২ই ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং ১৩ ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।চাঁদপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী জানান নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির খরব শুনে জেলা বিএনপির সভাপতি ও নবাগত চাঁদপুর ৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই তাকে দায়িত্ব দিয়েছেন বিষয়টি দেখার জন্য।পরে চাঁদপুর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা এ ৫ জনকে আটক করে।
.png)
রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন