রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে "ককটেল তৈরির সময়" বিস্ফোরণ,নিহত ২

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জে "ককটেল তৈরির সময়" বিস্ফোরণে ২জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।আজ শনিবার ১৪ ই ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।আহতরা হলেন-সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মোঃ বজলুর রহমান (২০),মোঃ মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মোঃ শুভ (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল।সেখানে তারা ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন প্রাণ হারান। 

তিনি আরও বলেন নিহতদের মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।এছাড়াও বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয় : সারাদেশ চাপাইনবাবগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে "ককটেল তৈরির সময়" বিস্ফোরণ,নিহত ২

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জে "ককটেল তৈরির সময়" বিস্ফোরণে ২জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।আজ শনিবার ১৪ ই ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।আহতরা হলেন-সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মোঃ বজলুর রহমান (২০),মোঃ মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মোঃ শুভ (২০)।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ বলেন ভোর ৫টার দিকে ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জামসহ অবস্থান করছিল।সেখানে তারা ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় দুইজন প্রাণ হারান। 

তিনি আরও বলেন নিহতদের মুখমন্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।এছাড়াও বিস্ফোরণে গুরুতর জখম হওয়া তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত