স্টাফ করেসপন্ডেন্ট,দৈনিক নাসা নিউজ।
বাংলাদেশে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।একই সাথে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
গতকাল বৃহস্পতিবার ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ বার্তা দেয়।
বিবৃতিতে বলা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের প্রতিফলন।এ উপলক্ষে বিজয়ী দল বিএনপি এবং চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান অংশীদারত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তারা আশাবাদী।আঞ্চলিক স্থিতিশীলতা,অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতে দুই দেশ একসাথে কাজ করবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।এবারের নির্বাচনে তারেক রহমানের দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের পথে।১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান।আসার ৬ দিনের মাথায় তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। শোক সামলিয়ে দলকে বিজয়ী করে অবশেষে সরকার গঠনের পথে বিএনপি চেয়ারম্যান।
.png)
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন