বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

যে ভোট কেন্দ্রে শুধু নারীরাই দায়িত্বে থাকবেন

নিজস্ব প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।  

পাঁচ দশকেরও বেশি সময় ধরে এক অদ্ভুত নীরবতা ভর করে আছে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নে।এখানে নির্বাচনের দিন এলেও অধিকাংশ নারী ভোট কেন্দ্রমুখী হন না।স্থানীয়ভাবে প্রচলিত আছে-পীরের নির্দেশ মেনে তারা ভোটদান থেকে বিরত থাকেন।গত ৫৪ বছর ধরে এ চিত্র প্রায় অপরিবর্তিত।মাঝে মধ্যে দু-একজন নারী ভোট দিলেও সংখ্যাটা এতটাই কম যে তা পরিসংখ্যানে গুরুত্ব পাওয়ার মতো নয়।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই পরিস্থিতি বদলাতে সক্রিয় হয়েছে চাঁদপুর জেলা প্রশাসন।নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ।এর অংশ হিসেবে সংশ্লিষ্ট কেন্দ্রে নারী ভোটারদের স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়াতে নারী ম্যাজিস্ট্রেটসহ দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তার পদে নারীদেরই নিয়োগ দেয়া হয়েছে।

জানা গেছে ৭০ দশকের জৈনপুরের পীরের অনুরোধ মেনে রূপসা দক্ষিণের নারীরা ঐ এলাকার কোনো ভোটের সময়েই ভোট দিতে যান না।মাঝে মধ্যে দুএকটি ভোটের সময় প্রার্থীদের কাছের আত্মীয়রা ভোট দিলেও তার পরিমাণ ছিল নামমাত্র।যদিও ভোট ছাড়া আর বাকী সব কাজেই ওই ইউনিয়নের নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো।বিচরণ করেন হাট-বাজারসহ যাবতীয় সবকাজে।ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সরকার নারীদের পর্দা নিশ্চিত করে যেকোনো মূল্যে নারীদের ভোট দেয়ার জন্য উদ্যোগ নেন। সেই উদ্যোগের অংশ হিসেবে রূপসা দক্ষিণের ইউনিয়নের মোট ৮টি কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। ওই ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ২৯৯ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূত্রে জানা গেছে ইউনিয়নের ৮টি কেন্দ্রে নারী ভোটের জন্য ২০টি বুথ তৈরি করা হয়েছে। ঐ বুথ গুলোর জন্য সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ করা হয়েছে।এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ,আনসার ভিডিপি এবং ৮টি কেন্দ্রের জন্য একজন নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।এছাড়া ৮ জন প্রার্থীকে ওই বুথগুলোতে নারী পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য চিঠি ও মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন নারীদের পর্দা মেনে ভোট দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে।এ বিষয়ে ঐ ইউনিয়নে ইতো মধ্যেই ব্যপক প্রচারণার মাধ্যমে জানানো হয়েছে।আশা করছি এবার নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে আসবেন।

বিষয় : সারাদেশ নির্বচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

যে ভোট কেন্দ্রে শুধু নারীরাই দায়িত্বে থাকবেন

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত