বিশেষ প্রতিনিধি,দৈনিক নাসা নিউজ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার ১১ ই ফেব্রুয়ারি থেকে টানা দুই দিন ঢাকাসহ সারা দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল বন্ধ থাকবে।এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভা।সমিতির সভাপতি মোঃ নাজমুল হাসান মাহমুদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী ১২ ই ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতেই ১১ ও ১২ ই ফেব্রুয়ারি সব ধরনের দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে নির্বাচন ও গণভোট সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারও টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে।জনপ্রশাসন মন্ত্রণালয় গেল ২৫ ই জানুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপন অনুযায়ী ১১ ও ১২ ই ফেব্রুয়ারি সারা দেশের সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরে সাধারণ ছুটি থাকবে।একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরাও এই ছুটির আওতায় থাকবেন।এর আগে শ্রমজীবী মানুষ যাতে ভোট দিতে পারেন সে সুবিধা নিশ্চিত করতে ১০ ই ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়।
.png)
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন