বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
Daily Nasa News
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

মিরপুরে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের বিএনপির জনসভা

মোঃ মিরাজ আলী, রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া।

কুষ্টিয়া মিরপুরে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের বিএনপি'র জনসভায় অনুষ্ঠিত।  উপজেলা বিএনপি’র উদ্যোগে সোমবার বিকেলে ৪টার সময় স্থানীয় ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপি'র সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম বলেন উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের নিশ্চিত করতে হবে।নির্বাচন বানালের জন্য ফ্যাসিষ্ট হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।২০০৮ ইং সালের মত ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

এছাড়াও জামায়াত-শিবির গুপ্ত বাহিনীও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণ ব্যালটের মাধ্যমে এ সকল ষড়যন্ত্রের জবাব দিবে।অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কুষ্টিয়া-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত,সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি নির্বাচিত হলে এলাকায় মাদক চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবেন উল্লেখ করে আরও বলেন সকল ধরণের অনিয়ম সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করবেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর সাইফুল ইসলাম,লেঃ কর্নেল (অবঃ) শামসুজ্জামান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপুর সুলতানের পরিচালনায় এ সময়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেজি খান প্রমুখ বক্তব্য রাখেন।

বিষয় : রাজনীতি বিএনপি সারাদেশ খুলনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
Daily Nasa News

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

মিরপুরে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের বিএনপির জনসভা

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মোঃ মিরাজ আলী, রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া।

কুষ্টিয়া মিরপুরে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের বিএনপি'র জনসভায় অনুষ্ঠিত।  উপজেলা বিএনপি’র উদ্যোগে সোমবার বিকেলে ৪টার সময় স্থানীয় ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপি'র সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম বলেন উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের নিশ্চিত করতে হবে।নির্বাচন বানালের জন্য ফ্যাসিষ্ট হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।২০০৮ ইং সালের মত ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

এছাড়াও জামায়াত-শিবির গুপ্ত বাহিনীও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জনগণ ব্যালটের মাধ্যমে এ সকল ষড়যন্ত্রের জবাব দিবে।অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কুষ্টিয়া-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত,সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি নির্বাচিত হলে এলাকায় মাদক চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবেন উল্লেখ করে আরও বলেন সকল ধরণের অনিয়ম সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করবেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর সাইফুল ইসলাম,লেঃ কর্নেল (অবঃ) শামসুজ্জামান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপুর সুলতানের পরিচালনায় এ সময়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেজি খান প্রমুখ বক্তব্য রাখেন।

Daily Nasa News

Editor & Publisher: Shariful Islam
কপিরাইট © ২০২৬ Daily Nasa News । সর্বস্বত্ব সংরক্ষিত