মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি,জয়পুরহাট।
জয়পুরহাটের পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর দাফন সম্পন্ন করা হয়েছে। ইয়াছিন মৃত গমতুল্লাহ মন্ডলের পুত্র।আজ ৯ ই ফেব্রুয়ারি সোমবার দুপুর ২ টায় উপজেলার শ্রীমন্তপুর গ্রামের নিজ বাড়ীর সামনে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,ধরঞ্জী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী বার্ধক্য জনিত কারণে সোমবার রাতে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।মরহুম ইয়াছিন আলী স্ত্রীসহ ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। তিনি ১৯৭১ ইং সালে মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।
.png)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন